০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

বেলাবতে রাজনৈতিক মামলায় উপজেলা মহিলা লীগের সভানেত্রী শারমিন আক্তার খালেদা গ্রেপ্তার

শাহিনুর আক্তার
  • আপডেট সময়ঃ ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা রাজনৈতিক মামলায় উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী মোসাঃ শারমিন আক্তার খালেদাকে গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, বেলাব থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেলাব থানার মামলা নং-১৬, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারার মামলার আসামি মোসাঃ শারমিন আক্তার খালেদাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শারমিন আক্তার খালেদা (৪১) বেলাব উপজেলার মাটিয়ালপাড়া এলাকার বাসিন্দা। তিনি মোঃ মাসুদ মিয়ার স্ত্রী এবং মোঃ আব্দুল সাত্তার শেখের মেয়ে। এছাড়া তিনি বেলাব উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

গ্রেপ্তারের পর শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে বেলাবো থানার অফিসার ইনচার্জ এসএম আমানুল্লাহ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

বেলাবতে রাজনৈতিক মামলায় উপজেলা মহিলা লীগের সভানেত্রী শারমিন আক্তার খালেদা গ্রেপ্তার

আপডেট সময়ঃ ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬