শাহিনুর আক্তার বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা রাজনৈতিক মামলায় উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী মোসাঃ শারমিন আক্তার খালেদাকে গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, বেলাব থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেলাব থানার মামলা নং-১৬, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারার মামলার আসামি মোসাঃ শারমিন আক্তার খালেদাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শারমিন আক্তার খালেদা (৪১) বেলাব উপজেলার মাটিয়ালপাড়া এলাকার বাসিন্দা। তিনি মোঃ মাসুদ মিয়ার স্ত্রী এবং মোঃ আব্দুল সাত্তার শেখের মেয়ে। এছাড়া তিনি বেলাব উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
গ্রেপ্তারের পর শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে বেলাবো থানার অফিসার ইনচার্জ এসএম আমানুল্লাহ।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com