ঠাকুরগাঁওয়ে ফকিরপাড়ায় ডিবির অভিযান, ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
- আপডেট সময়ঃ ০৬:২১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে।

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
ঠাকুরগাঁওয়ে ফকিরপাড়ায় ডিবির অভিযান, ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
যশোরের নিশ্চিন্তপুর ফকিরপাড়া এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. রবিউল ইসলাম ওরফে রাব্বিল এবং মো. সাজ্জাদ হোসেন ওরফে রাজু। তাদের বাড়ি সত্যিপীর ব্রিজ এলাকায় বলে জানা গেছে।
অভিযানে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাদের এক মাসের সাজা প্রদান করেন। পরে সাজাপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়।



















