দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা মাইনুল হক
- আপডেট সময়ঃ ০৭:৫৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ৬৫ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি মাইনুল হক এখন উপজেলা যুবদলের আইকন। আগামী দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। যুব নেতা মাইনুল হক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করায় উচ্ছাসিত হয়েছে উপজেলার তরুন সমাজ। নির্বাচনী এলাকায় প্রায় দুই বছর ধরে সগৌরবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন মাইনুল হক এর সমর্থক কর্মীরা।
স্থানীয় সরকার নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই মাইনুল হক এর জনপ্রিয়তাও বাড়ছে। নিজেকে তরুণ প্রজন্মের আস্থা ও বিশ্বস্ত নেতার ক্যারিয়ার গড়ে তোলাই তার লক্ষ্য। তার সর্বোচ্চ রাজনৈতিক ক্যারিয়ার দিয়ে সাংগঠনিক আর সামাজিক কর্মকাণ্ডেই এগিয়ে চলছেন।
মাইনুল হক ভোটের মাঠে জনমত তাঁর পক্ষে নিতে সকল শ্রেনী পেশার মানুষের সাথে নিয়মিত মতবিনিময় করে চলেছেন। নির্বাচনী ক্যারিয়ারে প্রথমবারের মতো তাঁর নম্রভদ্র ব্যবহারে আকর্ষিত জনস্রোত মোড় নিয়েছে তারদিকে।
মাইনুল হক ছাত্রদল থেকে যুবদলে সুশৃঙ্খলভাবে সাংগঠনিক নেতৃত্ব দিয়ে দলকে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করে চলেছেন। তরুণ নেতা হিসেবে, যুবসমাজের সৃজনশীলতাসহ তৃণমূলের সাধারণ মানুষের সাথে সৌহার্দ্য সৌহৃদ আচরণে জয় করেছে মানুষের ভালবাসা। সেই সাথে সামাজিক জনকল্যাণে মানবিক চিন্তা চেতনার কর্মকাণ্ডের অংশ গ্রহনের ধারাবাহিকতা অব্যহত রেখেছেন তিনি। তাছাড়া তরুণ নেতৃত্বের প্রতীক ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে মাইনুল হক জনপ্রিয় হয়ে উঠেছেন।
ইতিপূর্বে তিনি দীর্ঘদিন উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ও পরে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক পদে দায়িত্ব পালন করেছেন বর্তমানে উপজেলা যুবদলকে সুসংগঠিত করতে নিরলস পরিশ্রমের মধ্যোদিয়ে নেতৃত্ব দিয়ে চলেছেন।
তিনি সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছেন সর্বক্ষনেই। বর্তমানে দুই বছর ধরে বিভিন্ন উন্নয়ন ভাবনা নিয়ে জনগণের পাশে থেকে বিভিন্ন উন্নয়ন কাজে নিজ অর্থায়ানে সহায়তা করে আসছেন। জনস্বার্থে বিভিন্ন রাস্তা-ঘাট নির্মান, সংস্কার সহ পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মাণ করে দেওয়া, ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন কাজে সহায়তা করা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রেখে চলেছেন।
মাইনুল হক গণমাধ্যমকে জানান, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও পারিবারিক নীতি নৈতিকতা অনুসরণ করেই রাজনীতি করে আসছি। আমি উপজেলার সাধারন মানুষের পাশে থেকে মানুষের ভালবাসা নিয়ে আগাতে চাই, আমি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।



















