১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময়ঃ ০৮:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ১৪ বার পড়া হয়েছে।

​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ভারতীয় ‘Kuf Relief’ (ইস্কাফ) সিরাপ জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১ নভেম্বর ২০২৬ তারিখ মধ্যরাতে মহানন্দা ব্যাটালিয়নের তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকায় এই অভিযান চালায়।
​অভিযান চলাকালীন বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন,
​”দেশ ও জাতি গঠনে যুবসমাজকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

আপডেট সময়ঃ ০৮:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬