বেলাবোতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ, রাজপথে থাকার ঘোষণা নেতাকর্মীদের
- আপডেট সময়ঃ ০৮:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে নরসিংদীর বেলাবোতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বেলাবো উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শাপলা চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। জনগণকে সঙ্গে নিয়ে যুবদলের নেতাকর্মীরা যেকোনো মূল্যে এসব অপতৎপরতা রুখে দেবে। দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।
বেলাবো উপজেলা যুবদলের সভাপতি মোঃ আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক সুমন ফকির রাজের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, সহ-সভাপতি সাজেদুর রহমান রাহাত, সাইফুল ইসলাম, মাসুদ তালুকদার, রবিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আহমেদ, আশরাফুল ইসলাম ফুলন, মোশেফ আকন্দ, ইমন, সুমন মিয়া, ইকবাল হোসেন, মিজানুর রহমান, শফিক আহমেদ, মোকারম, উসমান মোল্লা, সোহেল রানা, মোবারক, আব্দুল জলীল, ডা. মোবারক হোসেন, শাকিল মিয়া, ছোটন, খোরশেদ, ফারুক, সুরুজ, খলিল, হাবিবুর, সাইফুল, উজ্জ্বল, শিপন, খোকনসহ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাশেদ রায়হান এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



















