১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বিধবা ভাতার টাকা আত্মসাৎ ও চাকরির প্রলোভনে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার, থানায় গ্রাম পুলিশের অভিযোগ

রহমত আরিফ
  • আপডেট সময়ঃ ০৮:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে।

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি:

বিধবা ভাতার টাকা আত্মসাৎ এবং মেয়েকে চাকরি দেওয়ার আশ্বাসে চার লাখ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার গ্রাম পুলিশ নবরঞ্জন বর্মন (৪৪)। উল্টো তাঁকে ভয়ভীতি প্রদর্শন, সামাজিকভাবে হেয় করা ও চাকরির ক্ষতি করার হুমকি দেওয়ার অভিযোগ তুলে তিনজনের বিরুদ্ধে ভূল্লী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) ভূল্লী প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের কাছে দেওয়া এক লিখিত বক্তব্যে এসব অভিযোগ ও নিজের অবস্থান তুলে ধরেন নবরঞ্জন বর্মন। তিনি পশ্চিম শুখানপুকুরী গ্রামের মৃত রাধুরামের ছেলে।
লিখিত বক্তব্যে নবরঞ্জন বর্মন দাবি করেন, সরকারি দপ্তরের নির্দেশনা অনুযায়ী এলাকায় যেসব ব্যক্তির বিধবা ও বয়স্ক ভাতার টাকা ব্যাংক বা মোবাইল অ্যাকাউন্টে জমা হচ্ছিল না, তাঁদের বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় কালিকাগাঁও গ্রামের তারা রানীর বাড়িতে গিয়ে জানতে পারেন, তাঁর বিধবা ভাতার টাকা জমা হচ্ছে না। এ সময় তারা রানী তাঁকে জানান, ভাতা উত্তোলনের জন্য ব্যবহৃত মোবাইল সিমটি তাঁর কাছে নেই।
নবরঞ্জনের দাবি, তিনি তারা রানীকে নতুন সিম সংগ্রহের পরামর্শ দেন এবং এ বিষয়ে সহযোগিতার জন্য আল-মামুন নামের এক ব্যক্তির মোবাইল নম্বর দিয়ে আসেন। আল-মামুন তাঁকে জানিয়েছিলেন, তারা রানীর মোবাইল নম্বর বন্ধ থাকায় ভাতার টাকা জমা হচ্ছে না। তবে নম্বর দেওয়ার পর তারা রানী কিংবা তাঁর পরিবারের সঙ্গে চাকরি বা অর্থ লেনদেনের বিষয়ে তাঁর আর কোনো যোগাযোগ হয়নি।
তিনি আরও জানান, গত ৬ নভেম্বর সকালে তারা রানী তাঁকে ফোন করে বলেন, আল-মামুনের সঙ্গে যোগাযোগ করে মেয়েকে চাকরি দেওয়ার আশ্বাসে চার লাখ টাকা দিয়েছেন। কিন্তু চাকরি না হওয়ায় ওই টাকা ফেরত চাইছেন। টাকা ফেরত না দিলে তাঁকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা এবং চাকরি খাওয়ার মতো পরিস্থিতি তৈরির হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন নবরঞ্জন।
নবরঞ্জন বর্মন দাবি করেন, তিনি কাউকে চাকরি দেওয়ার আশ্বাস দেননি এবং কারও কাছ থেকে কোনো অর্থ গ্রহণও করেননি। আল-মামুনের সঙ্গে তারা রানীর পরিবারের অর্থ লেনদেনের বিষয়েও তিনি অবগত নন।
এ ঘটনায় তারা রানী (৫২), তাঁর মেয়ে বিজলী (২৫) ও মো. আক্তারুল ইসলাম (৫২)-এর বিরুদ্ধে ভূল্লী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি। তাঁর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে ভয়ভীতি প্রদর্শন, সামাজিকভাবে হেয় করা এবং কর্মজীবনের ক্ষতি করার চেষ্টা করছেন।
নবরঞ্জন বর্মন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। বিশেষ করে চাকরি দেওয়ার আশ্বাসে চার লাখ টাকা লেনদেনের অভিযোগে আল-মামুনের ভূমিকা তদন্তের আওতায় আনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় নবরঞ্জন বর্মন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

বিধবা ভাতার টাকা আত্মসাৎ ও চাকরির প্রলোভনে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার, থানায় গ্রাম পুলিশের অভিযোগ

আপডেট সময়ঃ ০৮:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬