০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি

আমিনুল ইসলাম সোহাগ
  • আপডেট সময়ঃ ০৬:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় সান্তাহার পৌরসভার উদ্যোগে সিএসডি ও এলএসডি খাদ্যগুদাম চত্বরে এ কর্মসূচি পরিচালনা করা হয়।

সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে পৌর শহরের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদারসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি

আপডেট সময়ঃ ০৬:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬