০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মান্দায় দুই প্রতিবন্ধী বিদ্যালয়ে ইউএনও’র শিক্ষা উপকরণ বিতরণ

মান্দা প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৪:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ১১৩ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ও নুরুল্লাবাদ ইউনিয়নের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১২ ঘটিকায় “আলোর সন্ধানে অটিস্টিক, বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয়” এবং “দক্ষিণ নূরুল্লাহাবাদ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়”-এ এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ নজরুল ইসলাম, ১০ নং নূরুল্লাহাবাদ ইউপি চেয়ারম্যান জাইদুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় শিক্ষার্থীদের মাঝে হারমোনিয়াম, হুইলচেয়ার, হেয়ারিং মেশিন, পিকচার বোর্ড, সাদা ছড়ি সহ অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগামীকাল ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য এ সহায়তা প্রদান করা হয়েছে, যাতে তারা শিক্ষা ও জীবনের অন্যান্য ক্ষেত্রে এগিয়ে যেতে পারে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় দুই প্রতিবন্ধী বিদ্যালয়ে ইউএনও’র শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময়ঃ ০৪:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫