০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

দুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলেন ইউএনও

ডিপিডি প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৫:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ৭১ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ

রাজশাহীর দুর্গাপুরে পরিদর্শনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায়, আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা।

১৭/০৮/২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা ও দূর্গাপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম
আকস্মিকভাবে পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম আলিম মাদ্রাসা ও দেবীপুর উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সরকারি কর্মঘন্টার মধ্যে বিদ্যালয়গুলো তালাবদ্ধ অবস্থায় দেখেন। বিদ্যালয়ে সরকারি নিয়ম অনুযায়ী সকাল ১০.০০ ঘটিকা থেকে বিকেল ৪.০০ ঘটিকা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করার নিয়ম থাকলেও তা হচ্ছে না। তাৎক্ষনিক উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামকে অনিয়মকারী প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী সকল শিক্ষকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার কারখানা হলো স্কুল-মাদ্রাসা। পাঠদানে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।শিক্ষার গুণগত মান নিশ্চিতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত মনিটরিং করা হবে ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলেন ইউএনও

আপডেট সময়ঃ ০৫:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬