০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

রাঙামাটির রাজস্থলীতে সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার

আলমগীর মানিক
  • আপডেট সময়ঃ ১২:৩৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে।

আলমগীর মানিক,রাঙামাটি:

রাঙামাটির রাজস্থলী থেকে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি সাজ্জাদ আলি তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। রাজস্থলী থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

রাজস্থলী থানার উপপরিদর্শক নুরজামান জানান, সাজ্জাদ আলি তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশের কাছে তথ্য ছিল। তিনি রাজস্থলী এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে মধ্যরাত থেকে বাসস্টেশন এলাকায় নজরদারি শুরু করে পুলিশ। পরে সকালে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সকাল ১০টার দিকে সাজ্জাদ আলি তালুকদারকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার সাজ্জাদ আলি তালুকদার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস এলাকার হাজির আমির হোসেন বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত ইসহাক তালুকদার।

পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৫০৬, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে। মামলাটি বর্তমানে সংশ্লিষ্ট থানায় তদন্তাধীন বলে জানা গেছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

রাঙামাটির রাজস্থলীতে সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার

আপডেট সময়ঃ ১২:৩৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬