জয়পুরহাট ২০ বিজিবি কর্তৃক ১ মাসে প্রায় ৯ কোটি টাকার পণ্য জব্দ । আটক – ১৭
- আপডেট সময়ঃ ০৩:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে।

আজাদ আলী, জয়পুরহাটঃ
জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকা সহ বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে গত ১ মাসে প্রায় ৯ কোটি টাকা মুল্যের মালামাল জব্দ করেছে। অভিযান কালে অবৈধ কারবারে জড়িত থাকার দায়ে ১৭ জনকে আটক করেছে বিজিবি ।
১৪ নভেম্বর শনিবার দুপুরে জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অত্র ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তের বিভিন্ন এলাকায় গত ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ১ মাসে অভিযান চালিয়ে ৮ কোটি ৮৮ লক্ষ ২,০১৩ টাকার মালামাল জব্দ করেছে । এসব মালামালের মধ্যে রয়েছে , বিদেশি কয়েন ২৪৪২ টি, ইয়াবা ৪৫৬ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট- ৮,৫৫১ পিস, এ্যাম্পল ইঞ্জেকশন- ৩৬২ পিস, বিভিন্ন প্রকারের যৌন উত্তেজক সিরাপ- ৩১২ বোতল, বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য ১৭৩ বোতল, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত ৩৯০ কেজি ওজনের বেলে/ কষ্টি পাথর ৬ টি। এই অভিযান পরিচালনাকালীন সময়ে ১৭ জন আসামী আটক করা হয়।
জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়নের এর অধিনায়ক বলেন, বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















