পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু বক্করের মোটরসাইকেল শোভাযাত্রা
- আপডেট সময়ঃ ০৯:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ৩৯ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
২০২৭ সালের জানুয়ারি মাস থেকে শুরু হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন।
মোট চারটি ধাপে সম্পূর্ণ হবে স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে চলছে বিভিন্ন ইউনিয়নে পাড়া মহল্লায় প্রার্থিতা জানান দিতে চেয়ারম্যান প্রার্থীদের জনসভা মোটরসাইকেল শোডাউন সহ বিভিন্ন রকম প্রচারণা ।
আজ ১৪ ই নভেম্বর ২০২৬ বিকাল চারটার সময় পুঠিয়া উপজেলার ৪নং ভালুক গাছি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও রাজশাহী জেলা জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক জনাব মোঃ আবু বকর সিদ্দিক তার নেতাকর্মীদের নিয়ে ভালুকগাছি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালানো এবং প্রচারণা শেষে পুঠিয়া দুর্গাপুর আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় তিনি তার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করে এবং দলের প্রয়োজনে তাকে বা দলের অন্য কাউকে মনোনয়ন দিলে তার পক্ষে কাজ করার সমর্থন জানান ।
নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জনাব আবু বক্কর সিদ্দিক এর সঙ্গে কথা বললে তিনি জানান দীর্ঘদিন দল ক্ষমতায় ছিল না এই সময় আমি ভালুকগাছি ইউনিয়নে দলের জন্য কাজ করেছি।
দলকে সুসংগঠিত করেছি। আগামী নির্বাচনে দল যদি আমাকে যোগ্য মনে করেন আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে বিজয়ী হব।
তিনি জনগণের কাছে দোয়া ও সমর্থন চান।



















