০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বাগমারায়  শিয়ালের কামড়ে শিশু গুরুতর আহত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৬:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় শিয়ালের কামড়ে রোহান  (৬) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের তক্তপাড়া গ্রামে। জানা যায়, শিশুটির বাবা-মা দুজনেই ঢাকা গার্মেন্টসে চাকরি করে, সেসুবাদে শিশু রোহান তক্তপাড়া গ্রামে তার ভ্যানচালক নানা রেফাজ উদ্দিনের বাড়িতে থাকে। রোহানের খালা রেসমা জানান (১৪ই নভেম্বর) শনিবার ভোর রাতে রোহান তার সাথে ধান সিদ্ধ করার জন্য ঘুম থেকে উঠে  বাড়ির পার্শ্বে খেলাধূলা করছিল ওই সময় একটি হিংস্র শিয়াল তাকে আক্রমণ করে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে গুরুতর আহত করে। এসময় শিশুটি চিৎকার করলে সবাই এগিয়ে এসে বাঁশ দিয়ে শিয়ালকে আঘাত করলে শিয়াল পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে  তার অবনতি দেখা দিলে পর্বতীতে রাজশাহী মেডিকেল  কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

বাগমারায়  শিয়ালের কামড়ে শিশু গুরুতর আহত

আপডেট সময়ঃ ০৬:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬