আজাদ আলী, জয়পুরহাটঃ
জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকা সহ বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে গত ১ মাসে প্রায় ৯ কোটি টাকা মুল্যের মালামাল জব্দ করেছে। অভিযান কালে অবৈধ কারবারে জড়িত থাকার দায়ে ১৭ জনকে আটক করেছে বিজিবি ।
১৪ নভেম্বর শনিবার দুপুরে জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অত্র ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তের বিভিন্ন এলাকায় গত ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ১ মাসে অভিযান চালিয়ে ৮ কোটি ৮৮ লক্ষ ২,০১৩ টাকার মালামাল জব্দ করেছে । এসব মালামালের মধ্যে রয়েছে , বিদেশি কয়েন ২৪৪২ টি, ইয়াবা ৪৫৬ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট- ৮,৫৫১ পিস, এ্যাম্পল ইঞ্জেকশন- ৩৬২ পিস, বিভিন্ন প্রকারের যৌন উত্তেজক সিরাপ- ৩১২ বোতল, বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য ১৭৩ বোতল, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত ৩৯০ কেজি ওজনের বেলে/ কষ্টি পাথর ৬ টি। এই অভিযান পরিচালনাকালীন সময়ে ১৭ জন আসামী আটক করা হয়।
জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়নের এর অধিনায়ক বলেন, বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com