০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

বাগমারায় মনোনয়ন উত্তোলনের হিড়িক, প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :
  • আপডেট সময়ঃ ০৫:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ১১০ বার পড়া হয়েছে।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারা উপজেলায় মনোনয়ন ফরম উত্তোলনের হিড়িক পড়েছে। বুধবার দিনব্যাপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুল ইসলামের কার্যালয় থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন ফরম উত্তোলন করেন।

এদিন বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে তিনজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

মনোনয়ন উত্তোলনকারীদের মধ্যে ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক এম এ গফুর এবং তার পুত্র
অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ফারাবী। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম মোনাক্কা, ভবানীগঞ্জ পৌর কৃষকদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, ভবানীগঞ্জ পৌর কৃষকদলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমান এবং বিএনপি নেতা আক্তারুজ্জামান।

এছাড়া ব্যারিস্টার সালেকুজ্জামান সাগরের পক্ষে মনোনয়ন উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, গণিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহীদুজ্জামান মুকুল, আবু সায়েম মৃধা, নাজমুল ইসলাম সোহাগ ও সৈকত সরকার।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। এনসিপির প্রার্থী হিসেবে মীর ফারুক হোসেন মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি বাগমারা উপজেলার আহ্বায়ক আলী মুর্তজা, সদস্য সচিব রফিকুল ইসলাম, রাজশাহী জেলা এনসিপির সদস্য মোতালেব হোসেন এবং উপজেলা এনসিপির সদস্য মোস্তাক ওয়াদুদ।

মনোনয়ন উত্তোলনকে ঘিরে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাগমারায় এবার নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ জমজমাট ও তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, এখন পর্যন্ত বাগমারায় মোট ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এর মধ্যে ৫ জন বিএনপি এবং একজন এনসিপির।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় মনোনয়ন উত্তোলনের হিড়িক, প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ

আপডেট সময়ঃ ০৫:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫