০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
রাজশাহীর পুঠিয়ায় বাজার মনিটরিং দুই ব্যবসায়ীর জরিমানা
আলিফ হোসেন,তানোরঃ
- আপডেট সময়ঃ ০৯:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১৭১ বার পড়া হয়েছে।

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর পুঠিয়ায় বাজার মনিটরিং করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ।
জানা গেছে, রোববার (৮মার্চ) নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে উপজেলার বানেশ্বর বাজার মনিটরিং করেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। এ সময় বেশি দামে মাংস বিক্রয় করা ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার তদারকি, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।#
ট্যাগসঃ


















