১১:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরি

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৮:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের খালিশপাড়া গ্রামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০নভেম্বর) রাতে শিক্ষক আলমগীর হোসেন এর বাড়িতে থাকা প্রায় পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা ও অন্যান্য জিনিসপত্র চুরি হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, খামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আলমগীর কবির মঙ্গলবার (১০নভেম্বর) বিকেলে বাড়ি তালাবদ্ধ করে তার শিক্ষক স্ত্রীসহ স্বপরিবারে শ্বশুর বাড়ি গিয়েছিলেন। বুধবার সকালে প্রতিবেশীরা তার ঘরের জানালা খোলা অবস্থায় দেখতে পেয়ে খবর দেয়। খবর পেয়ে শিক্ষক আলমগীর গিয়ে দেখেন তার ঘরের ভেতরের আসবাবপত্র এলামেলো অবস্থায় পড়ে আছে। ওয়্যারড্রব, শোকেস ও বক্স খাটের ড্রয়ার ভাঙ্গা। তার গচ্ছিত বিভিন্ন স্বর্ণের অলংকার, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে যায়। এঘটনায় সন্দেহের তালিকায় কয়েকজন থাকলেও থানার অভিযোগ পত্রে কারও নাম উল্লেখ করেননি প্রধান শিক্ষক আলমগীর কবির।
এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরি

আপডেট সময়ঃ ০৮:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬