পূবাইলে শুভ উদ্বোধন বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজান মাস্টার রাহেলা সুপার মার্কেট
- আপডেট সময়ঃ ১০:২৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মিরের বাজারে শুভ উদ্বোধন করা হলো বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজান মাস্টার রাহেলা সুপার মার্কেট ।
শুক্রবার (২৭ শে নভেম্বর ২০২৬ ইং) বাদ আসর বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজান মাস্টার রাহেলা সুপার মার্কেট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অএ বাজারের ব্যবসায়ী বৃন্দ ।
বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজান মাস্টার রাহেলা সুপার মার্কেট এর স্বত্বাধিকারীরা হলেন মোঃ কামরুজ্জামান, মোঃ তৌহিদুজ্জামান তুহিন, মোঃ জাহিদ হাসান , মোঃ মিনহাজ (মৃত মোঃ আসাদুজ্জামান এর ছেলে)
বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজান মাস্টার রাহেলা সুপার মার্কেট শুভ উদ্বোধন অনুষ্ঠানে মোঃ তৌহিদুজ্জামান তুহিন বলেন
আজকের এই দিনে প্রথমে মনে পড়ে প্রয়াত আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মিজান মাস্টারকে যিনি অক্লান্ত পরিশ্রম করে এই বৃহৎ মার্কেট করার জন্য আমাদের সার্বিক সহযোগিতা করে গিয়েছেন । উনার দোয়া ও ভালোবাসা নিয়ে সকলের সহযোগিতায় আমরা মার্কেটের ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নে কাজ করে যাব এবং তাদের সুযোগ সুবিধা দিকে আমরা বিশেষ নজর দিব ।
উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মিরের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহমুদুল্লাহ ।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় ।



















