চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
- আপডেট সময়ঃ ০৮:০০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ নাইমুল হক ও সড়ক বাতি পরিদর্শক মোঃ এনামুল হককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর সম্মেলন কক্ষে পৌর কর্মচারী সংসদ ও পৌরসভার যৌথ আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আহসান হাবীব। অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদ তাঁর বক্তব্যে বলেন, “একটি প্রতিষ্ঠানের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদায়ী দুই কর্মকর্তা তাঁদের দায়িত্ব পালনকালে পৌরসভার কার্যক্রমে যে অবদান রেখেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা ও আন্তরিকতা সহকর্মীদের জন্য অনুকরণীয়। নতুন জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁদের সুস্বাস্থ্য, শান্তি ও সাফল্য কামনা করছি।” নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম বলেন, “কর্মজীবনে বিদায়ী কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁদের আন্তরিকতা, সহযোগিতা ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক প্রশংসনীয়। কর্মজীবনের একটি অধ্যায় শেষ হলেও তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক ও স্মৃতি অটুট থাকবে। তাঁদের আগামী দিনের জীবন সুন্দর ও আনন্দময় হোক—এই কামনা করি।” সভাপতির বক্তব্যে পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক বলেন, “একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। বিদায়ী দুই সহকর্মীর চলে যাওয়া আমাদের জন্য আবেগের। তাঁদের কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা আমরা সবসময় মনে রাখব। তাঁদের ভবিষ্যৎ জীবনের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করছি।”
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ খাঁন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।



















