১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পাঁচবিবিতে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

আজাদ আলী
  • আপডেট সময়ঃ ০৯:৫৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে।

আজাদ আলী,পাঁচবিবি (জয়পুরহাট):
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নামের এক ব্যক্তি ঘটনাস্হলেই নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালবেলা উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ঐ গ্রামের মৃত জামতুল্লাহ মন্ডলের ছেলে।

পাঁচবিবি থানার পুলিশ ও এলাকাবাসী জানান, দেলোয়ার হোসেনের আপন ছোট ভাই নবিরুল ইসলামের (৫৫) সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে নিহতের বিরোধ চলে আসছিল।
শুক্রবার সকালে দেলোয়ার জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই নবিরুল ইসলাম কোদাল দিয়ে বড় ভাই
দেলোয়ার হোসেনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক নবিরুলকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘাতককে আটক করে এবং ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় ।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

পাঁচবিবিতে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

আপডেট সময়ঃ ০৯:৫৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬