০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিএনপি করায় গোপালগঞ্জে চার হিন্দু পরিবারের ঘরবাড়ি ভাংচুর-লুটপাট

সাইফুল ইসলাম
  • আপডেট সময়ঃ ০৬:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে।

সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি :

বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির পদে থাকায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ৪ নেতার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাংচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে।

গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, ১৯ নভেম্বর কর্মসূচি চলাকালে পার্শ্ববর্তী শিল্টা ও তেঁতুলিয়া গ্রাম থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী-সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাইশুর গ্রামে হামলা চালায়।

এতে রাজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষিরোদ বিশ্বাসের ৩টি বসতঘর ও ১ ব্যবসাপ্রতিষ্ঠান, ইউনিয়ন যুবদলের সহসভাপতি অনির্বাণ বিশ্বাসের ২টি বসতঘর, ৪টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ১টি পোল্ট্রি ফার্ম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের ২টি বসতঘর এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাসের বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে ক্ষীরোদ বিশ্বাস জানান , রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের হওয়ায় তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।

এ ঘটনার পর থেকে চারটি পরিবারেই চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনো থানায় কোনো মামলা করা হয়নি।

এ বিষয়ে কাশিয়ানী থানার ওসি সাজেদুর রহমান মঙ্গলবার বিকাল ৫ টার দিকে মুঠোফোনে কে প্রতিনিধিকে জানান, ঘটনার দিন কাশিয়ানী উত্তাল ছিল। এদিন আমরা থানা থেকে বের হইনি। এমনকি ফায়ার সার্ভিস ও বের হতে পারেনি। হাইশুর গ্রামে ৪ বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও পোল্ট্রি ফার্মে ভাঙচুরের ঘটনার কথা শুনেছি। কিন্তু এখনো কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি।
অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের ওই কর্মকর্তা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

বিএনপি করায় গোপালগঞ্জে চার হিন্দু পরিবারের ঘরবাড়ি ভাংচুর-লুটপাট

আপডেট সময়ঃ ০৬:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬