০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময়ঃ ০৬:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

​চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. লালচাঁন ওরফে আশা (৪২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁদলাই জোড়বাগান এলাকার মৃত শফিকুল আলমের ছেলে এবং শেফালী বেগমের সন্তান।
​পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। গত ২৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর মডেল থানাধীন নবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই জোড়বাগান মোড় এলাকায় এসআই (নিরস্ত্র) পলাশ অধিকারী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।​অভিযানকালে লালচাঁন ওরফে আশাকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে মোট ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময়ঃ ০৬:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬