০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে আড়াইহাজারে জামায়াতের লিফলেট বিতরণ

 মাহবুবুর রহমান
  • আপডেট সময়ঃ ০৬:৫০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে আড়াইহাজারে প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আড়াইহাজার বাজারে ৬ দফা দাবির সমর্থনে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জামায়াত নেতা অধ্যাপক ইলিয়াস মোল্লা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা আমির মাওলানা হাদিউল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে ১১ দলীয় জোটের ৬ দফা দাবিসংবলিত লিফলেট তুলে দেন। পাশাপাশি আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চ কর্মসূচি সফল করতে জনসাধারণের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।

কর্মসূচিকে ঘিরে আড়াইহাজার বাজার এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে লং মার্চের পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে আড়াইহাজারে জামায়াতের লিফলেট বিতরণ

আপডেট সময়ঃ ০৬:৫০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬