০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনামঃ
পাঁচবিবিতে কষ্টি পাথরের ৩ টি মূর্তি উদ্ধার, আটক ২
আজাদ আলী
- আপডেট সময়ঃ ০৬:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে।

আজাদ আলী , জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করা ৩ টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। যার মোট ওজন ৮৯ কেজি ১ শ গ্রাম । এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে । উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।
বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে ২৫ অক্টোবর রবিবার রাত ১ টার দিকে জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়কের নের্তৃত্বে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন ও পাঁচবিবি থানার পুলিশের উপস্থিতিতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ধুরইল গ্রামে এক অভিযান চালানো হয়।
অভিযানে ৩ টি কষ্ঠিপাথরের মুর্তি উদ্ধার করেন তারা । এসময় এ কাজের সাথে জড়িত থাকার অভিযোগে কুসুম্বা ইউনিয়নের ধুরইল গ্রামের সন্তোষ মাহাত (৩৫) ও পূর্ব বালিঘাটা গ্রামের সুজন চন্দ্র রায় (৩৪)।
উদ্ধারকৃত মূর্তিগুলো পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগসঃ



















