০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডিপিডি রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০৯:০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে।

Oplus_131072

ডিপিডি রিপোর্টঃ

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত এলডিপির প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর ভোট গণনা শুরু হলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।

ভোটগ্রহণের শুরুতে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন।

সংসদ সদস্যরা সাদা কাগজে কালো কালিতে ছাপানো ব্যালট পেপারে ভোট দেন। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাখা তিনটি নির্ধারিত ব্যালট বাক্সে তাঁদের ভোট গ্রহণ করা হয়। ভোটদানে সহায়তা করেন নির্বাচন কমিশনের ২০ জন কর্মকর্তা।

ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ায় তাঁকেই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়।

দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী নিয়ে ভোটের মাধ্যমে ফল নির্ধারণ হলো। এর আগে ১৯৯১ সালে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।

এবারের নির্বাচনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী ছিলেন কর্নেল (অব.) অলি আহমদ। ফলে কয়েক দফা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এবার ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি বেছে নিলেন সংসদ সদস্যরা।

নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন বলে জানানো হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপডেট সময়ঃ ০৯:০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬