০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

বোয়ালমারীতে সাপের কামড়ে একজনের মৃত্যু

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ১০:২৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫৮ বার পড়া হয়েছে।

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে খলিল মৃধা (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মোহনপুর গ্রামের ইনতাজ মৃধার ছেলে। রবিবার বাড়ির পার্শ্ববর্তী একটি মাঠ থেকে ছাগল আনতে গেলে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, খলিল মৃধাকে রবিবার বেলা এগারোটার দিকে বাড়ির পাশের একটি মাঠ থেকে বিষধর সাপে কামড় দেয়।

ঘন্টাখানেক পরে স্বজনরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রোগীর লক্ষণ ও কিছু পরীক্ষার পর নিশ্চিত হন সাপটি বিষধর। এরপর বেলা ১টার দিকে তাকে সাপের বিষের প্রতিষেধক (এন্টিভেনম) দেয়া হয়। কিন্তু মিনিট খানেকের মধ্যেই রোগীর মৃত্যু ঘটে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম মাহমুদ রহমান বলেন, খলিল মৃধা নামের এক ব্যক্তিকে সাপে কাটার ঘন্টা খানেক পরে তার স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার লক্ষণ দেখে এবং কিছু পরীক্ষার পর আমরা নিশ্চিত হই যে তাকে বিষধর সাপে কামড়েছে। তিনি যখন হাসপাতালে আসেন তখনই মারাত্মক অসুস্থ ছিলেন। এরপর বমিও করেছেন।

আমরা বিনামূল্যে তাকে এন্টিভেনম দেই। কিস্তু এন্টিভেনম দেয়ার মিনিট খানেকের মধ্যেই তিনি মারা যান।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বোয়ালমারীতে সাপের কামড়ে একজনের মৃত্যু

আপডেট সময়ঃ ১০:২৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫