০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৭:১৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

Oplus_131072

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আয়েশা বিবি (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে উপজেলার হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বিবি ওই গ্রামের শুকুর শাহের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আয়েশা বিবি বাড়ি থেকে প্রায় ৪০০ গজ পূর্বে ইয়াকুব আলীর পুকুরে একা গোসল করতে যান। এ সময় পুকুরের পাশ দিয়ে তার নাতি কাউছার (১৪) ও সিয়াম (১২) যাওয়ার সময় দাদির কাপড় ও লাঠি দেখতে পায়। পরে পুকুরের দিকে তাকিয়ে আয়েশা বিবিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তারা চিৎকার শুরু করে।
তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে আয়েশা বিবিকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তিনি মারা যান। পরে বিকেল ৩টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানা গেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আয়েশা বিবির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময়ঃ ০৭:১৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬