০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

নওগাঁর আত্রাইয়ে খতমে কুরআন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুস ছালাম
  • আপডেট সময়ঃ ০৬:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে।

আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর উপজেলা সদরে অবস্থিত শহীদ মনোয়ার নুরানী স্কুল এন্ড মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ প্রদান এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের খতমে কুরআন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক এ এফ এম মনসুর রহমান। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে পবিত্র কোরআনের প্রথম ও শেষ সবক প্রদান করে দোয়া পরিচালনা করেন সান্তাহার জামিয়া আরাবিয়া দারুল উলুম এর মুহতামিম শাইখুল হাদিস হযরত মাওলানা মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাইয়ের স্বনামধন্য ব্যবসায়ী হিমেল গার্মেন্টস এর স্বত্বাধিকারী আলহাজ্ব মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মুজাহিদ খান। তিনি তার বক্তব্যে বলেন, কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন যাপনের মধ্যে কেবলমাত্র বিশ্ব মানবতার শান্তি ও কামিয়াবী নিহিত রয়েছে। আমাদের প্রজন্মকে যদি আমরা কুরআন শিক্ষা দিয়ে তাদেরকে ইসলামিক জ্ঞান দিতে পারি তাহলে আগামী দিনে সুদ ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সহায়ক হবে। তিনি আরো বলেন আধুনিক ও ইসলামিক শিক্ষার এক অপূর্ব সমন্বয় নুরানী শিক্ষা ব্যবস্থা। সুতরাং আমাদের সন্তানদেরকে নূরানী শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা দিতে পারলে ভবিষ্যতে সে কোরআন এবং হাদিসের জ্ঞান নিয়ে যে কোন শিক্ষায় শিক্ষিত হতে সক্ষম হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার রড়সাঁওতা গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, নওগাঁর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাজেদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আবরারুল হক, মাওলানা মোর্শেদ আলম, শহীদ মনোয়ার নূরানী স্কুল এন্ড মাদ্রাসার শিক্ষক কারী সালমান হোসেন প্রমুখ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

নওগাঁর আত্রাইয়ে খতমে কুরআন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৬:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬