০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাককে পাথরবোঝাই ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ২ জনের

ডিপিডি নিউজ ডেক্সঃ
  • আপডেট সময়ঃ ০২:৪২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১৬ বার পড়া হয়েছে।

ডিপিডি নিউজ ডেক্সঃ

বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের পাকুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন পাথরবোঝাই ট্রাকের চালক মো. মিনহাজ (৩৫) এবং তার সহকারী মো. ইমরান (২৮)।

মিনহাজ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাতালকান্দি গ্রামের বাসিন্দা। একই গ্রামের ইমরান গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে মারা যান।

আরও পড়ুন: বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা, স্বর্ণ ও নগদ অর্থ লুট পুলিশ জানায়, একটি আলুবোঝাই ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পাথরবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মিনহাজের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান হেলপার ইমরান।

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতিতে জর্ডান থেকে বগুড়া এনে নারীকে ধর্ষণ, কৃষক গ্রেফতার কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হলেও তা দ্রুত স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাককে পাথরবোঝাই ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ২ জনের

আপডেট সময়ঃ ০২:৪২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫