০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা

বাগমারা প্রতিনিধি :
  • আপডেট সময়ঃ ০৪:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী এমপি বাগমারাবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোরবানির মাধ্যমে আমরা আত্মত্যাগের মহিমা উপলব্ধি করি। এই পবিত্র উৎসব সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ধনী-গরিব ভেদাভেদ ভুলে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে হবে। কোরবানির মাংস আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মাঝে বিতরণের মাধ্যমে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

ডাঃ আব্দুল বারী এমপি বাগমারাবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং দ্রুত অপসারণের ব্যবস্থা করতে হবে। কেউ যেন রাস্তা, ড্রেন বা জনসমাগমস্থলে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ সৃষ্টি না করেন।

ঈদের পবিত্রতা ও সৌন্দর্য রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, আসুন আমরা সকল হিংসা-বিদ্বেষ, দল-মত ও বিভেদ ভুলে একে অপরের প্রতি সহনশীল হই। শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাগমারা গড়ে তুলি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা

আপডেট সময়ঃ ০৪:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬