রাজশাহীর বেঙ্গল বেকারি এন্ড কনফেকশনারিতে বিএসটিআইয়ের অভিযান, ১০হাজার টাকা জরিমানা
- আপডেট সময়ঃ ০২:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ১৩৯ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহী মহানগরীর বেঙ্গল বেকারি এন্ড কনফেকশনারীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড ট্রেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকায় বেঙ্গল বেকারী এন্ড ফেকশনারিতে অভিযান পরিচালনা করা হয়। বেকারীর গুনগত মান সনদ নবায়ন না করে পণ্য উৎপাদন ও বিক্রয় এবং পন্যের মোড়কে বিএসটিআইয়ের মান চিহ্ন ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস্।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড ট্রেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড ট্রেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ দৈনিক পথের দিশা’কে জানান, জনস্বার্থে বিএসটিআইয়ের অভিযান অব্যাহত থাকবে।




















