বাঘায় কর্মী সভায় যোগদান করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বিএনপি কর্মীর মৃত্যু
- আপডেট সময়ঃ ০৪:৪৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১২২ বার পড়া হয়েছে।

আব্দুস সামাদ মুকুল, বাঘা, রাজশাহী:
রাজশাহীর বাঘায় কর্মী সভায় যোগদান করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। বিএনপি কর্মীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন মহল।
উপজেলার মনিগ্রাম মুসার ঈদগাহ নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। নিহত বিএনপি কর্মী জানবার আলী(৬০) সে মনিগ্রামের
মীরগঞ্জ পালপাড়ার বাসিন্দা।
গত ৬ সেপ্টেম্বর রোববার বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও ৩১ দফা মুল্যায়ন শীর্ষক কর্মী সভায় যোগদানের জন্য বাড়ী থেকে অটো রিকশা যোগে বের হন বিএনপি কর্মী জানবার আলী (৬০)। সে সমাবেশ স্থানের অদূরে মুসার ঈদগাহ নামক স্থানে পৌছালে অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে বিএনপি কর্মী জানবার আলী(৬০) নিহত হন। বিএনপি কর্মীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, বাঘা উপজেলা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারন সম্পাদক আব্দুস সামাদ মুকুল সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।




















