০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

পুঠিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

ডিপিডি প্রতিবেদকঃ
  • আপডেট সময়ঃ ১২:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২৪ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর পুঠিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্র জামিরা ও মধ্য জামিরা এলাকায় এই অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশ ও স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় অফিসের পরিদর্শনকারী কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযান সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই পরিচালিত একটি চিপস কারখানা ও একটি বোতলজাত পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানে নানা অনিয়ম পাওয়া যায়। এতে ভোক্তার স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে অর্থদণ্ডের ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি দ্রুত অনিয়ম দূর করে নিয়ম মেনে ব্যবসা চালানোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), পুলিশ ও আনসার সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, “আমরা দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কিছু অনিয়ম পেয়েছি। নির্দেশনা অনুযায়ী সেগুলো সংশোধন করে তারা ব্যবসা পরিচালনা করবে। উপজেলাবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময়ঃ ১২:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫