০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জিয়া পরিষদ দুর্গাপুর উপজেলা ও পৌর শাখা’র আহবায়ক কমিটি গঠন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ১১:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে।

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
কাউন্সিল অধিবেশনে নেতৃত্বের প্রস্তাবনা গ্রহনের মাধ্যমে জিয়া পরিষদ রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা ও পৌর শাখা আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

উপজেলা কমিটিতে সাবেক ছাত্রনেতা গোলাম মোরতুজা মৃধা’কে আহবায়ক ও বিএনপি নেতা যুগিশো উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাবলু সরকার’কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট ও পৌরসভা শাখা কমিটিতে নাজমুল হোসাইন’কে আহবায়ক ও নুরুল হুদা’কে সদস্য সচিব মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছে জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখা। নির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন জেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ।

২৪ অক্টোবর ২০২৬ জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার নিজস্ব প্যাডে জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ সভাপতি ড. মোজাফফর রহমান মুকুল, সহসভাপতি শাহাজামাল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক ড. মো. হাসান ওয়ালী উল্লাহ্’র সুপারিশক্রমে কমিটির অনুমোদন দিয়েছেন জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. নূর মহাম্মদ সালাহ্ উদ্দীন।

উপজেলা শাখার কমিটির অন্যান্য সদস্যরা হলো সিনিয়র যুগ্ন আহবায়ক রফিক উদ্দীন, যুগ্ন আহবায়ক মো. আঃ মান্নান, হাতেম আলী, জহিরুল ইসলাম, খায়রুল ইসলাম, শহিদুল ইসলাম, সাবের আলী, সদস্য টালিমা নাজনীন, কামাল হোসেন, গোলাম রসুল, শরিফুল ইসলাম, আব্দুল ওহাব স্বপন, জামাল উদ্দিন, সেলিম রেজা ও বেলাল হোসেন।

পৌরশাখা কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ন আহবায়ক মো. আবু সাইদ, যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা, ইয়াকুব আলী, মনিরুল ইসলাম, রহিদুল ইসলাম, আজিমুদ্দীন আলী, সদস্য রেখা বেগম, শামীম আনোয়ার টুটুল, হযরত আলী, মোজাম্মেল হক রেন্টু ও সাইদুর রহমান।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দুর্গাপুর ডিগ্রি কলেজ মাঠে জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার আয়োজনে জিয়া পরিষদ দুর্গাপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে দুর্গাপুর উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক পদে গোলাম মোরতুজা মৃধার একক নাম নাম প্রস্তাব করা হয় এবং সদস্যসচিব পদে মো. বাবলু সরকার ও আব্দুল মান্নানের নাম
প্রস্তাব করা হয় অন্যদিকে পৌর জিয়া পরিষদের আহ্বায়ক পদে মো. নাজমুল হোসাইন ও আবু সাঈদ এবং সদস্যসচিব পদে মো. নুরুল হুদা ও গোলাম মোস্তফার নাম প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত নামগুলো যাচাই-বাছাই ও তদন্ত শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়।

কাউন্সিল অধিবেশনে জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার সিনিয়র সহসভাপতি ড. মোজাফফর রহমান মুকুলের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর মুহাম্মদ সালাহউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট মো. শাহজামাল (পিপি), অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন (মাসুদ) এবং কৃষিবিষয়ক সম্পাদক কৃষিবিদ হাসান ওয়ালী উল্লাহ জুবেল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র মো. সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লালটু এবং সদস্য সচিব মো. রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, এস এম আকবর আলী বাবলু ও মো. রুস্তম আলী মোল্লা এবং পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল আজিজ মণ্ডল ও মো. বজলুর রহমান। উপজেলা বিএনপির সদস্য আজাদ রেজাউল করিম রেজা, জার্জিস হোসেন সোহেল, মো. রবিউল ইসলাম খান রবিন, মো. মাসুদ রানা, মো. জিয়াউল হক রতন, সোহেল রানা সেলিমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

জিয়া পরিষদ দুর্গাপুর উপজেলা ও পৌর শাখা’র আহবায়ক কমিটি গঠন

আপডেট সময়ঃ ১১:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬