০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মান্দার কৃষি ব্যবস্থা জলবায়ু সহনশীল করা জরুরি: সংলাপে সিএসও সদস্যরা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৬:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার কৃষি ব্যবস্থাকে জলবায়ু সহনশীল ও টেকসই করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সুশীল সমাজ সংগঠনের (সিএসও) সদস্যরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পানি সাশ্রয়ী ফসল চাষ, কৃষি প্রণোদনা বৃদ্ধি ও কৃষকদের কৃষিবিমার আওতায় আনার সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় ডাসকো ফাউন্ডেশনের এনগেজ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি কার্যালয়ের সঙ্গে সুশীল সমাজ সংগঠনের গণতান্ত্রিক সংলাপ ও যৌথ কর্মপরিকল্পনা সভায় এসব সুপারিশ তুলে ধরা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার মো. তুহিন ইসলামের সঞ্চালনায় সংলাপে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোহাইমিনুল ইসলাম।
সংলাপে উপজেলা কৃষি কার্যালয়ের বিভিন্ন সেবা ও ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মান্দা অঞ্চলের কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পানি সংকট, অসময়ে বৃষ্টিপাত, বন্যা, অতিবৃষ্টি, ইটভাটার কারণে কৃষিজমি ও পরিবেশদূষণ এবং অপরিকল্পিত সেচ ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যা উঠে আসে।
প্রধান আলোচক মো. মোহাইমিনুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মান্দার কৃষি ব্যবস্থাকে জলবায়ু সহনশীল করার বিকল্প নেই। নওগাঁ জেলার কৃষিকে ক্লাইমেট স্মার্ট কৃষিতে রূপান্তর করতে হবে। এ লক্ষ্যে কম পানিতে চাষ করা যায় এমন ধান, আলু, সরিষা ও বিভিন্ন শাকসবজির জলবায়ু সহনশীল জাত চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। উপজেলা কৃষি কার্যালয় কৃষকদের সার্বক্ষণিক স্বচ্ছতার সঙ্গে কৃষিসেবা প্রদান করে আসছে।
তিনি আরও বলেন, কৃষকদের বিভিন্ন কৃষি প্রণোদনা দেওয়ার পাশাপাশি কৃষিবিমার আওতায় আনতে হবে। এতে প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলেও কৃষকরা আর্থিক ক্ষতি কিছুটা সামলে নিতে পারবেন।
সংলাপে মুক্ত আলোচনার মাধ্যমে মান্দায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কার্যক্রম ছড়িয়ে দিতে উপজেলা কৃষি কার্যালয় ও সুশীল সমাজ সংগঠনের সদস্যদের মধ্যে একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
এতে মান্দা উপজেলার শিক্ষক, সাংবাদিক, কৃষক ও শিক্ষার্থীসহ সিএসও সংগঠনের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

মান্দার কৃষি ব্যবস্থা জলবায়ু সহনশীল করা জরুরি: সংলাপে সিএসও সদস্যরা

আপডেট সময়ঃ ০৬:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬