০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
বিএনপি নেতা শফিকুল হক মিলনের অসুস্থতার খোঁজ নিতে হাসপাতালে সাবেক মেয়র মিনু
হাসিবুর রহমানঃ
- আপডেট সময়ঃ ০২:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ২০১ বার পড়া হয়েছে।

হাসিবুর রহমানঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনকে হাসপতালে দেখতে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
জানাযায়, রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন শেষে হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক সার্বিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, রাজশাহীর সাবেক মেয়র, সাবেক এমপি জনাব মিজানুর রহমান মিনু। জনাব মিজানুর রহমান মিনু এ্যাডভোকেট শফিকুল হক মিলনের আশু রোগ মুক্তি কামনা করেছেন।
ট্যাগসঃ















