বাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা
- আপডেট সময়ঃ ১২:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলায় উপজেলা শহর (নন্-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সার্ভে ও স্টাডিজ সংক্রান্ত ফলাফল শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে আয়োজিত কর্মশালায় বাগমারা উপজেলার মাস্টার প্ল্যান রিভিউ ও আপডেট কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কর্মশালায় বাগমারা উপজেলার বর্তমান অবস্থা, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন, বাজার ও বাণিজ্যিক এলাকা, আবাসিক এলাকা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মৌলিক অবকাঠামোর ওপর পরিচালিত সার্ভে ও স্টাডিজের ফলাফল উপস্থাপন করা হয়।
এ সময় বাগমারা উপজেলাকে পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মাস্টার প্ল্যান প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় বাস্তবতা, জনগণের প্রয়োজন এবং বিদ্যমান অবকাঠামোর বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় উপস্থাপিত সার্ভে ও স্টাডিজের ফলাফল এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে বাগমারা উপজেলার মাস্টার প্ল্যান রিভিউ ও আপডেট করে ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়। এতে পরিকল্পিত নগরায়ণ ও টেকসই অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাগমারা উপজেলার সার্বিক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
কর্মশালায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার রিজু তামান্না, সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মনসুর রহমান, শেলটেক কনসালট্যান্টন্স প্রাইভেট লিমিটেড এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, ইউটিএমআইডিপি/ইউএমপিআর-১ এর ডেপুটি টিম লিডার জামাল উদ্দিন, ইউটিএমআইডিপি/ইউএমপিআর-১ এর সিনিয়র কনসালটেন্ট সারোয়ার হোসেন খান, পিডিআরসির সিনিয়র নগর পরিকল্পনাবিদ মবিন রহমান, ইউটিএমআইডিপি/ইউএমপিআর-১ এর জুনিয়র কনসালটেন্ট (পরিকল্পনা) রুবাইয়াত শাহরিয়ার রুপম সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধি ও স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন। তারা বাগমারা উপজেলার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।



















