পাঁচবিবিতে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- আপডেট সময়ঃ ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ১৮৬ বার পড়া হয়েছে।

প্রতিবেদক, পাঁচবিবি, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্য স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের বিদ্যালয় প্রাঙ্গনে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন প্রমুখ।
গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে পাঁচবিবি এনএম সরকারী বালিকা বিদ্যালয় ও কলেজ পর্যায়ে মহীপুর হাজী মহসিন সরকারী কলেজ ১ম স্থান অধিকার করে।




















