০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খানের দাফন সম্পন্ন

সাইফুল ইসলাম
  • আপডেট সময়ঃ ০৮:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে।

সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি:

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের জানাজা রোববার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে ।

এতে বিভিন্ন শ্রেণি-পেশার ২ হাজার মানুষ অংশ নেন। পরে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
মাহবুব আলী খান আজীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্নাল্লিাহে… রাজিউন) ।

তিনি স্ত্রী, ১ ছেলে ও মেয়ে রেখে গেছেন। মাহাবুব আলী খানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল জলিল খান।

পূর্ব পাকিস্তান ছাত্রলীগের মাধ্যমে তিনি তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন । পরবর্তীতে তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মাহবুব আলী খান আত্মগোপনে ছিলেন। তাঁর রাজনৈতিক জীবনে বিভিন্ন দায়িত্ব পালন এবং আত্মগোপনে থাকার বিষয়টিও নিশ্চিত করেছেন তাঁর ভাই আব্দুল জলিল খান।

তাঁর মৃত্যুর খবর রোববার সকালে গোপালগঞ্জে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খানের দাফন সম্পন্ন

আপডেট সময়ঃ ০৮:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬