১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু

শাহিনুর রহমান সুজন
  • আপডেট সময়ঃ ০৪:৩০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শমসের আলী (৬০) ও তাঁর পুত্রবধূ তানিয়া বেগম (২৫) নামে একই পরিবারের দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া বেগম ওই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। তাঁর শ্বশুর শমসের আলী একই গ্রামের মৃত রেকাত আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বাড়ির ভেতরে একটি ভ্যান চার্জে দেওয়া ছিল। ভ্যানের বৈদ্যুতিক সংযোগের একটি তার গোয়ালঘরের দিকে নেওয়া হয়। ওই তারের পাশেই কাপড় শুকানোর জন্য একটি দড়ি টাঙানো ছিল। শুক্রবার দুপুরে তানিয়া বেগম ভেজা কাপড় ওই দড়িতে শুকাতে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
পুত্রবধূকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে যান শ্বশুর শমসের আলী। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে প্রথমে তানিয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করতে গিয়ে শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময়ঃ ০৪:৩০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬