০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৪:০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া এলাকা থেকে শরিফা বিবি নামে এক নারী নিখোঁজ হওয়ার ঘটনায় বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার দেওলা গ্রামের বাসিন্দা প্রায় ৪৫ বছর বয়সী শরিফা বিবি গত ১৯ জুন ২০২৬ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ শরিফা বিবির মেয়ে শারমিন আকতার সাথী বাগমারা থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি জানান, তার মা বাক প্রতিবন্ধী। তবে নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ শরিফা বিবির গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি এবং ওজন প্রায় ৪০ কেজি। তিনি বাংলা ভাষায় কথা বলেন।

এ বিষয়ে বাগমারা থানার পুলিশ সাধারণ ডায়েরি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

যদি কোনো ব্যক্তি নিখোঁজ শরিফা বিবির সন্ধান পেয়ে থাকেন, তাহলে বাগমারা থানায় অথবা তার মেয়ে শারমিন আকতার সাথীর মোবাইল নম্বরে (০১৭৩৯-৪১১৯০৫) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার

আপডেট সময়ঃ ০৪:০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬