১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আমলাবো ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শাহিনুর আক্তার
  • আপডেট সময়ঃ ০৭:২৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৩২ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার আমলাবো ইউনিয়নের ওয়ারী ডাকবাংলো মাঠসংলগ্ন এলাকায় এ সভার আয়োজন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক আবু আহমেদের সভাপতিত্বে এবং বেলাবো উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুমন ফকির রাজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান ও আমলাবো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুল্লাহ তপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার জাকির হোসেন, আমলাবো ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, বেলাবো উপজেলা যুবদলের সহ-সভাপতি মাসুদ তালুকদার, ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের আমলাবো ইউনিয়নের সুপারভাইজার ইকবাল হোসেন রাহাত গাজী, সমাজসেবক আহসান উল্লাহ ধন মিয়া, কাউছার আহমেদ, রতন মিয়া, মতিউর রহমান, খোকা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও তথ্য সংগ্রহকারী কর্মীরা।

সভায় বক্তারা ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রকৃত ও যোগ্য পরিবারগুলোকে এ কার্যক্রমের আওতায় আনতে সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, সঠিক তথ্যের ভিত্তিতে শুমারি কার্যক্রম সম্পন্ন হলে প্রকৃত উপকারভোগী পরিবারগুলোকে চিহ্নিত করা সহজ হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

আমলাবো ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৭:২৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬