০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বাগমারায় বিভিন্ন মামলার ৭ রাজনৈতিক নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৩:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার তালিকাভুক্ত ৭ জন রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

​গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি মমতাজ আক্তার বেবী, তার বিরুদ্ধে বাগমারা থানায় বিস্ফোরকদ্রব্য আইনসহ একাধিক ধারায় মামলা দেয়া হয়। এছাড়া উপজেলা বাসুপাড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লতিফ, গোয়ালকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি হাফিজুর সরকার, বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি ইনতাব আলী ওরফে ইনতাজ, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম এবং উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
​পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দায়েরকৃত বিস্ফোরক আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারার মামলাগুলোর তদন্ত চলছে। এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন নাশকতা ও ফৌজদারি মামলার পলাতক আসামিদের ধরতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পদধারী এই সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

বাগমারায় বিভিন্ন মামলার ৭ রাজনৈতিক নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

আপডেট সময়ঃ ০৩:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬