০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৩:৩১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

Oplus_16908288

বাগমারা প্রতিনিধি:
জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর বাগমারায় মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বাগমারা উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এসব কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুজন আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচির অংশ হিসেবে পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে জলজ সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মানুষের পুষ্টির চাহিদা পূরণে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিবেশকে দূষণমুক্ত রাখা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্নতার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য— ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

বাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময়ঃ ০৩:৩১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬