০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পূবাইল স্বর্গীয় হীরা লাল সাহার এর বাড়িতে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা উদযাপন

সুব্রত চন্দ্র দাস
  • আপডেট সময়ঃ ১০:৫৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রো থানাধীন ৪১ নং ওয়ার্ডের ছিকলিয়া স্বর্গীয় হীরা লাল সাহার বাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজার আয়োজন করা হয়েছে ।

শ্রী শ্রী দুর্গা পূজা উদযাপন কমিটির আয়োজক বিদ্যুৎ চন্দ্র সাহা, বিজয় কৃষ্ণ সাহা, অজয় কুমার সাহা ও অনিমেষ সাহা বলেন ষষ্ঠীর প্রভাত থেকেই শারদীয় দুর্গোৎসবের আবাহনে উৎসবের ঢেউ নেমেছে ছিকলিয়া এলাকার পথে-ঘাটে, মন্দিরে-মণ্ডপে। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর পূজার গানে মুখরিত চারপাশ। প্রতিমার রঙ-তুলির শিল্পশোভা চোখ ধাঁধিয়ে দিচ্ছে দর্শনার্থীদের

প্রতিমার কারুকাজ, আলোকসজ্জা আর শৈল্পিক সৌন্দর্য মুগ্ধ করছে সবাইকে। ভক্তদের বিশ্বাস, মা দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ হবে, প্রতিষ্ঠা হবে শান্তি ও সমৃদ্ধি।

ষষ্ঠীর পূজার মধ্য দিয়ে শুরু হলো দেবী আরাধনার মহোৎসব। কয়েকদিন ধরে সপরিবারে, সমাজ-সম্প্রদায় নির্বিশেষে হাজারো মানুষ ভিড় করছেন প্রতিমা দর্শনে। রঙ, আলো আর আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে ছিকলিয়া এর প্রতিটি রাত।

এই শারদীয় দুর্গোৎসব তাই শুধু ধর্মীয় আচার নয়; হয়ে উঠেছে মানুষে মানুষে মিলনের মহামঞ্চ, যেখানে ভেদাভেদ নয়, উৎসবই হয়ে উঠছে সবার পরিচয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

পূবাইল স্বর্গীয় হীরা লাল সাহার এর বাড়িতে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা উদযাপন

আপডেট সময়ঃ ১০:৫৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬