সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রো থানাধীন ৪১ নং ওয়ার্ডের ছিকলিয়া স্বর্গীয় হীরা লাল সাহার বাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজার আয়োজন করা হয়েছে ।
শ্রী শ্রী দুর্গা পূজা উদযাপন কমিটির আয়োজক বিদ্যুৎ চন্দ্র সাহা, বিজয় কৃষ্ণ সাহা, অজয় কুমার সাহা ও অনিমেষ সাহা বলেন ষষ্ঠীর প্রভাত থেকেই শারদীয় দুর্গোৎসবের আবাহনে উৎসবের ঢেউ নেমেছে ছিকলিয়া এলাকার পথে-ঘাটে, মন্দিরে-মণ্ডপে। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর পূজার গানে মুখরিত চারপাশ। প্রতিমার রঙ-তুলির শিল্পশোভা চোখ ধাঁধিয়ে দিচ্ছে দর্শনার্থীদের
প্রতিমার কারুকাজ, আলোকসজ্জা আর শৈল্পিক সৌন্দর্য মুগ্ধ করছে সবাইকে। ভক্তদের বিশ্বাস, মা দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ হবে, প্রতিষ্ঠা হবে শান্তি ও সমৃদ্ধি।
ষষ্ঠীর পূজার মধ্য দিয়ে শুরু হলো দেবী আরাধনার মহোৎসব। কয়েকদিন ধরে সপরিবারে, সমাজ-সম্প্রদায় নির্বিশেষে হাজারো মানুষ ভিড় করছেন প্রতিমা দর্শনে। রঙ, আলো আর আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে ছিকলিয়া এর প্রতিটি রাত।
এই শারদীয় দুর্গোৎসব তাই শুধু ধর্মীয় আচার নয়; হয়ে উঠেছে মানুষে মানুষে মিলনের মহামঞ্চ, যেখানে ভেদাভেদ নয়, উৎসবই হয়ে উঠছে সবার পরিচয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com