১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২নং শুনই ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুল ইসলাম তালুকদার

আলম খান
  • আপডেট সময়ঃ ১০:০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে।

আলম খান নেত্রকোনা প্রতিনিধিঃ

আসন্ন ২নং শুনই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক, রাজনীতিবিদ, সাধারণ ব্যবসায়ী এবং গরিবের বন্ধু,খাইরুল ইসলাম তালুকদার, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আটপাড়া অঞ্চলের সর্বস্তরের নাগরিক এবং সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে খাইরুল ইসলাম তালুকদার বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। দুর্গাপূজার আনন্দ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে।

তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় ইউনিয়নের সকল পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সাথে উৎসবের দিনগুলোতে প্রতিটি ঘরে আনন্দের আলো ছড়িয়ে পড়ুক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও বৃদ্ধি পাক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

খাইরুল ইসলাম তালুকদার, আসন্ন উৎসবে ২নং শুনই ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা (শুভ বিজয়া) জানান।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২নং শুনই ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুল ইসলাম তালুকদার

আপডেট সময়ঃ ১০:০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬