হিলিতে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার, আটক-১
- আপডেট সময়ঃ ১০:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে।

আজাদ আলী, জয়পুরহাটঃ
দিনাজপুরের হাকিমপুরে বিজিবি, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে ৪ শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১শ ২৫ পিস কুকিজেসিক ইনজেকশন ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে । এ ঘটনায় একাধিক মামলার আসামি রিপন আহম্মেদ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
শুক্রবার ভোর রাতে উপজেলার বড় ডাংগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
আটক রিপন আহম্মেদ হাকিমপুর উপজেলার বড় ডাংগাপাড়া গ্রামের জরীব উদ্দিনের ছেলে।
জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়ন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সম্মিলিত ভাবে অভিযান চালিয়ে রিপনের বাড়ি থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট, কুকিজেসিক ইনজেকশন, ১টি রাম দা এবং ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে। যার সিজার মূল্য ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা।
আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















