হালুয়াঘাট ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচার
- আপডেট সময়ঃ ০৩:৫৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ২ বার পড়া হয়েছে।

আলিফ হোসেনঃ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে।স্থানীয়রা বলছে,একটি গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে ইউএনও’র বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করছে।
সম্প্রতি ‘কাজ ছাড়াই ৬০ লাখ টাকার বিল উত্তোলনের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়।অথচ এই কাজের সঙ্গে ঠিকাদার ও প্রকৌশলীরা সম্পৃক্ত,কাজের কোন ব্যতয় বা অনিয়ম হলে আগে ঠিকাদার ও প্রকৌশল বিভাগের দায় বর্তাবে ? তায় নয় কি ? কারণ প্রকৌশল বিভাগের প্রতিবেদন পাবার পরেই কেবলমাত্র ইউএনও ঠিকাদারের বিলে প্রদানে সম্মতি দেন। কিন্ত্ত শুধু ইউএনও’র নাম জড়িয়ে খবর করায় এটা উদ্দেশ্যেপ্রণোদিত বলেই মনে করছেন অভিজ্ঞ মহল।
এদিকে প্রকাশিত এখবর নিয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়ার সৃস্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড় বইছে মুখরোচক নানা গুঞ্জন।
সচেতন মহলের ভাষ্য, এর আগে
ইউএনও ফয়সাল আহম্মেদ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কর্মরত ছিলেন।সেখানে তিনি তার সততা ও কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এতোটাই জনপ্রিয় ছিলেন।যে তার বদলি আদেশ ঠেকাতে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ মানববন্ধন ও গণস্বাক্ষরসহ নানা কর্মসূচি পালন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করে ছিলেন। তাহলে এমন একজন সৎ ও জনবান্ধব কর্মকর্তার বিরুদ্ধে হঠাৎ করেই এমন দুর্নীতির অভিযোগ কতটা বাস্তব সম্মত ?
অন্যদিকে তার বিরুদ্ধে প্রকাশিত অর্থ আত্মসাতের অভিযোগ তিনি অস্বীকার করেছেন। গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়। বৈঠকে হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি জু�



















